বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৬:১০ অপরাহ্ন

সিসিকের ৩৯ নম্বর ওয়ার্ডে নাইট ফুটসাল সম্পন্ন

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৯:০৭:২৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
13

সিলেট নগরীর নবগঠিত ৩৯নম্বর ওয়ার্ডের বালুচর জোনাকী আবাসিক এলাকায় একদিনের নাইট ফুটসাল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ ফেব্রুযারি) সন্ধ্যায় আমরা ফুটবল প্রেমী- নামের সংগঠনের ব্যানারে ইউসেফ স্কুল সংলগ্ন মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। তিন দলের মধ্যে খেলায় চ্যাম্পিয়ন হয় উগান্ডা সিক্স স্টার। 

রাতে খেলায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। আমরা ফুটবল প্রেমী সংগঠনের সংগঠক নাদিম আহমদের সভাপতিত্বে ও সালমান সানির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ৩৯নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী সাংবাদিক বদরুর রহমান বাবর।

বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংগঠক রাহাত তরফদার, তপন দেবনাথ, জাহাঙ্গীর আহমদ, তোহেল আহমদ, মাছুম আহমদ।

খেলায় অংশগ্রহণকারী অন্য দলগুলো হচ্ছে উলালা ফাইটার্স ও রাব্বী ফাইটার্স।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স