ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও এ আইনে গ্রেপ্তার বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে রোববার সিলেটে সমাবেশ করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিলেট জেলা।
সিপিবি সিলেট জেলার সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন ও সাধারণ সম্পাদক খায়রুল হাছান এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার সিপিবির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষসহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটায় রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এছাড়া একই দিন সন্ধ্যা ৬টায় রিকাবীবাজারস্থ সিপিবি সিলেট জেলার অস্থায়ী কার্যালয়ে কর্মীসভা অনুষ্ঠিত।
উক্ত কর্মসূচিগুলোতে যথা সময়ে উপস্থিত থাকতে দলের নেতাকর্মীদের আহ্বান জানান তারা।




প্রতিদিন ডেস্ক



