বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগের কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাহজালাল উপশহরস্থ বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সিএনজি ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের সভাপতি আমিরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ব্যারিষ্টার রিয়াসাদ আজিম আদনানের পরিচালনায় উপস্থিত ছিলেন কামাল উদ্দিন, ফয়েজ উদ্দিন আহমদ, সাজুওয়ান আহমদ, হুমায়ুন আহমদ, সুব্রত ধর (বাপ্পি), লোকমান আহমদ মাছুম, কাজী মাহবুব হোসেন, মো. মাহাবুবুর রহমান, হরাইয়ারা ইফতার হোসেন, হোসেন আহমদ, ইফতেখার আহমেদ, ফরহাদ আলী ইমন, মুরাদ আলী সুমন, সিপলু, লুৎফুর রহমান, আখতার ফারুক লিটন, রেজোয়ান আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফয়েজ উদ্দিন আহমদ।
এসময় শোক প্রস্তাবে এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এবং সিলেট জোনের সদস্য মো. রেজাউল হাসান জাকারিয়া সাহেবের মমতাময়ী মাতা গত (৩ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার আমেরিকার স্থানীয় সময় ৭.২০ মিনিটের সময় আমেরিকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিলাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমার মৃত্যুতে এসোসিয়েশনের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং বিদেহী আত্নার মাগফিরাত কামনা করেন। এসময় সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।




প্রতিদিন ডেস্ক



