সিলেট জেলা ট্রান্সপোর্ট মালিক গ্রুপের ২০২২-২০২৪ সালের ১৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত পরিচালক বৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের ফলাফল ঘোষনা করছেন জননেতা মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।
শনিবার (১২ ফেব্রুয়ারী) সকালে সিলেট নগরীর সোবহানীঘাটস্থ মালিক গ্রুপের কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি ও নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী।
মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সহ-সভাপতি বিজিত চৌধুরী প্রথমে সবাইকে অভিন্দন ও শুভেচ্ছা জানান। এসময় তিনি ১৩ জন প্রার্থীকে বিজয়ীর নাম ঘোষণা করেন।
বিজয়ী পরিচালকরা হলেন, মেসার্স পাবনা পরিবহণ সংস্থার মো. বদরুল ইসলাম তারেক, মেসার্স এশিয়া পরিবহণ সংস্থার মো. সাহেদুর রহমান, মেসার্স সমতা পরিবহণ সংস্থার মো. আব্দুল লতিফ চৌধুরী লিপু, মেসার্স এমরান পরিবহণ সংস্থার মো. নুরুল ইসলাম, মেসার্স কর্ণফুলী ট্রান্সপোর্ট এজেন্সির মো. সেলিম আহমদ, মো. নাজির আহমদ স্বপন, মো. আবুল কালাম কাজল, মো. আবু জাফার সিদ্দিকী মিঞা, সুহেল আহমদ, শ্রী সমীরণ চন্দ্রপাল লিটন, মো. নাছির উদ্দিন, এম এ ছালাম, মো. আবুল খায়ের প্রমুখ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বিজিত চৌধুরী বলেন, গঠনতন্ত্র মোতাবেক ১৩জন পরিচালক পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠন করবেন।




প্রতিদিন ডেস্ক



