সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

‘মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা ভারতের সংবিধান পরিপন্থি’

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৬:৩৮:২৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ভারতের হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তা করে ভারতের কর্ণাটকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মুসলিম ছাত্রীদের হিজাব পড়ার ওপর বিধি-নিষেধ আরোপ করা মুসলিম জাতির অন্তরে আঘাত করার ষড়যন্ত্র এবং উদ্যোগ এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী এক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ নেজামী ইসলাম পার্টির সভাপতি সুপ্রীম কোর্টের আইনজীবী মাওলানা আব্দুর রকিব অ্যাডভোকেট এবং মহাসচিব অধ্যাপক মাওলানা আবুল করিম খাঁন।

শনিবার (১২ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ভারতে হিজাব পরিহিতা ছাত্রীদের হেনস্তার ঘটনা মুলিম জাতির অন্তরে চরম আঘাত করেছে।

ধর্ম নিরপেক্ষতা ভারতের সংবিধানে মুসলমানসহ সকল ধমাবলম্বীদের নিজ নিজ ধর্ম পালনে কোন প্রকার আঘাত করার অধিকার নাই। মোদী সরকারের আমালে মুসলমানদের উপর নানা প্রকার নির্যাতন করার পর ব্যক্তিগভাবে নিরীহ মুসলিম ছাত্রীদেরকে হেনস্তার ঘটনা অত্যন্ত আপক্তিকর ও অমানবিক।

কালবিলম্ব না করে এইসব কার্যকলাপ বন্ধ করার জন্য মোদী সরকারের প্রতি ইসলামী ঐক্যজোটের নেতৃবৃন্দ জোর দাবী জানিয়েছেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স