বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

তাহিরপুরে হিন্দু মুসলিম সম্প্রীতি সভা ও শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৬:২১:১৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

তাহিরপুর উপজেলায় হিন্দু মুসলিম সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে সভা ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে ।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের টুকেরগাঁও গ্রামে স্থানীয় হিন্দু মুসলিম সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয় ব্যাক্তিদের নিয়ে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে গ্রামের দরিদ্র ২০টি পরিবারে শীতবস্ত্র বিতরণ করা হয়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্প্রীতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর মুক্তিযুদ্ধা সংসদ কমান্ডার ও বর্মন সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ভবতোষ বর্মন, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব সভাপতি রমেন্দ্র নারায়ণ বৈশাখ, বিশ্বম্ভপুর উপজেলার প্রেসক্লাবেল সভাপতি স্বপন কুমার বর্মন, ইনকাম ট্যাক্সের অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুধীর চন্দ্র বর্মন, মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সজল কান্তি সরকার প্রমুখ।

উল্লেখ্য, সম্প্রতি তাহিরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেওয়াকে কেন্দ্র করে টুকেরগাঁও গ্রামে হামলা চালিয়ে একই পরিবারের ৪ জনকে আহত করা হয়। সেই সাথে দুষ্কৃতকারীরা মন্দিরের প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটায়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স