রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

ক্রয়ডন বারার মেয়রকে সীমান্তিকের সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৪:৪৬:৩৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

লন্ডনের ক্রয়ডন বারার মেয়র সিলেটের জকিগঞ্জের কৃতিসন্তান ও জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরীকে সংবর্ধনা দিয়েছে এনজিও প্রতিষ্টান সীমান্তিক।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সিমান্তিকেরর উপশহরস্থ কলেজের হল রুমে এ সংবর্ধনা দেয়া হয়।

সীমান্তিকের চিপ পেট্রন ড. আহমদে আল কবিরের সভাপতিত্বে ও মহাসচিব মো. শামীম আহমতের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, আরটি এমের নির্বাহী পরিচালক আহমেদ আল ওয়ালী, সীমান্তিকের আঞ্চলিক কমিটির চেয়ারম্যান মাজেদ আহমদ চঞ্চল,আরটিএম কলেজের উপাচার্য ড. নাজমুল হক, বিশিষ্ট সাংবাদিক লন্ডন প্রবাসী রহমত আলী, বিয়ানীবাজার ক্যানসার হাসপাতেলের সিউও সাহাব উদ্দিন শিহাব, মেয়রের সফরসঙ্গী হিসেবে উপস্তিত ছিলেন কাজি খালেদ আহমদ, মো. কামরুল ইসলাম, মো. আব্দুল হালিম, সৈয়দ মতলব রেজা, জেলা পরিষদের সদস্য সাজনা সুলতানাসহ নেতৃবৃন্দ।

সংবর্ধিত অতিথি শেরওয়ান চৌধুরী তার বক্তব্য বলেন, সীমান্তিক এখন একটি বিশাল প্রতিষ্টানে রুপান্তরিত হয়েছে। সীমান্তিক সারাদেশে কারিগরি শিক্ষায় যে অবদান রাখছে তা-সত্যই প্রশংসনীয়। তাকে সংবর্ধনা দেয়ারর জন্য তিনি সীমান্তিকের সকলকে ধন্যবাদ জানান।

জানা গেছে, সিলেটের জকিগঞ্জের আটগ্রাম এলাকার চারিগ্রামের আব্দুর রকিব চৌধুরীর ছেলে শেরওয়ান চৌধুরী ১৯৭৬ সালের দিকে পাড়ি জমান যুক্তরাজ্যে। সেখানে গিয়ে ১৯৯০ সালের দিকে ব্রিটিশ লেবার পার্টিতে যোগ দেন তিনি।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ক্রয়ডন কাউন্সিলে মোট ৭০ জন কাউন্সিলর রয়েছেন। একজন মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের মধ্যে থেকে একজন ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। ২০১৯ সালের ডিসেম্বর মাসে তাঁর দল অর্থাৎ লেবার পার্টি থেকে তিনি ডেপুটি মেয়রের জন্য সিলেক্ট হন শেরওয়ান চৌধুরী।

এরপর কাউন্সিল অধিবেশনে তাঁকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। একই পদ্ধতিতে এবার তিনি ক্রয়ডন বারার সর্বোচ্চ মেয়র পদে আসীন হলেন। এই বারার মোট ৩ লাখ ৮৪ হাজার ভোটারের প্রতিনিধিত্ব করবেন তিনি।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৬


Local Ad Space
কমেন্ট বক্স