বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

কুড়ারবাজারে ছাত্র জমিয়তের মাতৃভাষা ও দেশপ্রেম শীর্ষক আলোচনা সভা

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৪:৩৭:৫১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

ছাত্র জমিয়ত বাংলাদেশ বিয়ানীবাজার উপজেলাধীন কুড়ারবাজার শাখা কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘মাতৃভাষা ও দেশপ্রেম শীর্ষক’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুড়ারবাজারস্থ জমিয়ত কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

রুহুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে সভাপত্বি করেন কুড়ারবাজার শাখার সভাপতি হাফিজ সালমান আহমদ।

সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, কুড়ারবাজার জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ, সেক্রেটারি মাওলানা সাহেদ আহমদ, সিলেট জেলা ছাত্র জমিয়তের সাবেক সভাপতি হাফিজ ফরহাদ আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্র জমিয়ত সভাপতি হাঃ আব্দুল্লাহ, হাফিজ সাইফুল ইসলাম, হাফিজ সিদ্দিকুর রহমান, ওলিউর রহমান,জাফরুল ইসলাম প্রমূখ।

পরে দেশ ও জাতীর জন্য মাওলানা তোফায়েল আহমদের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স