রবিবার, ১৪ জুন ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

ছাতকে অধ্যক্ষ আব্দুল গফফারের জানাযা সম্পন্ন

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ০৩:২১:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
14

ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফারের জানাযা সম্পন্ন হয়েছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় অধ্যক্ষ আব্দুল গফফারের প্রথম জানাজা জাউয়াবাজার ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। বাদ আছর মল্লিক পুর গ্রামের বাড়িতে ২য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হবে।

জাউয়াবাজার ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত জানাজায় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অঅধ্যক্ষ আব্দুস সালাম আল মাদানী,উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, বিল্লাল আহমদ, সাবেক চেয়ারম্যান কদর মিয়া নুরুল ইসলামসহ জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুল, কলেজের শিক্ষক-শিক্ষার্থী,এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

এর আগে, শনিবার রাতে ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল গফফার সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী,২ কন্যা,১ পুত্র, ৩ ভাইসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। 

তিনি ছাতকের জাউয়াবাজার ডিগ্রী কলেজের প্রতিষ্টাকালীন সময় থেকে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। সাদা মনের মানুষ অধ্যক্ষ আব্দুল গফফার ছাতক সদর ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা মৃত সিকন্দর আলীর ৪র্থ পুত্র।


সিলেট প্রতিদিন / এমএনআই/০৩


Local Ad Space
কমেন্ট বক্স