রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

ছাতকের জাউয়া বাজার কলেজের প্রতিষ্ঠাতা আব্দুল গফফার আর নেই

  • প্রকাশের সময় : ১২/০২/২০২২ ১২:০৬:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

ছাতকের জাউয়া বাজার ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও মল্লিকপুর গ্রামের কৃতি সন্তান অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার দিবাগত আড়াইটায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

অধ্যক্ষ অধ্যাপক আব্দুল গফফারের প্রথম জানাজা নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জাউয়া বাজার ডিগ্রি কলেজ প্রাঙ্গনে বেলা সাড়ে ১১ অনুষ্ঠিত হয়।

পরে গ্রামের বাড়িতে তাঁর দ্বিতীয় জানাজা বাদ আসর অনুষ্ঠিত হবে। এর সেখানেই দাফন করা হবে। এদিকে আব্দুল গফফারের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দীর্ঘ দিনের কর্মস্থল জাউয়া বাজার কলেজে। সহকর্মী শিক্ষক ও শিক্ষার্থীরা কোন ভাবেই প্রিয় শিক্ষকের এমন বিদায় মেনে নিতে পারছেন না।


সিলেট প্রতিদিন / এমএ


Local Ad Space
কমেন্ট বক্স