বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

উন্নয়ন পরিকল্পনায় বিশেষজ্ঞ হিসেবে লিডিং ইউনিভার্সিটি উপাচার্যের পরামর্শ

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৮:০৬:০২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

উন্নয়ন পরিকল্পনায় বিশেষজ্ঞ হিসেবে পরামর্শ প্রদান করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ  পরিদর্শন করেছেন সিলেটের লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম. মাহবুবের আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু ম‍্যুরাল কমপ্লেক্স' প্রকল্প উন্নয়ন পর্যালোচনা এবং মাস্টার প্ল্যান রিভিশনে নির্দেশনা দিতে বৃহস্পতিবার ( ১০ ফেব্রুয়ারি ) বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন লিডিং ইউনিভার্সিটির উপাচার্য। 

এসময় আমন্ত্রিত বিশেষজ্ঞ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নূরুল ইসলাম নাজেম এবং হামিদুজ্জামান খান অংশগ্রহণ করেন। 

এ আলোচনা, পর্যালোচনা ও সাইট পরিদর্শনে নেতৃত্ব দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. একিউএম. মাহবুব।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স