শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:১৪ অপরাহ্ন

তাহিরপুরে ভোট না দেয়ায় মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকির অভিযোগ

  • প্রকাশের সময় : ১১/০২/২০২২ ০৫:৫৩:৩৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেয়াকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারকে হুমকি ও বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় শুক্রবার ( ১১ ফেব্রুয়ারি ) দুপুরে মুক্তিযোদ্ধার সন্তান দুলাল মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ থেকে জানা যায়, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট না দেয়াকে কেন্দ্র করে নিশ্চিন্তপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা দিলফর আলীর বাড়িতে হামলা চালায় একই গ্রামের জিয়া রহমান, রুকেল মিয়া, জাহাঙ্গীর ও আলমগীর গংরা। 

তারা দেশীয় অস্ত্র নিয়ে গত ৮ ফেব্রুয়ারি দুপুরে মুক্তিযোদ্ধার বাড়িতে ভাংচুর করে। এ সময় বাধা দিতে গেলে মুক্তিযোদ্ধার পুত্র দুলাল মিয়া আহত হয়। 

অভিযুক্ত জিয়া রহমান জানান, আমরা বাড়িতে হামলা বা কাওকে মারধর করি নি। সামান্য কিছু তর্কবিতর্ক হয়েছে। 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনা তদন্ত করে আইনি ব্যাবস্থা নেয়া হবে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স