রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন

জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি’র শ্রেণিকক্ষ উদ্বোধন

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৯:৩৫:৪১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
11

দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের দক্ষিণ বলদীস্থ জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি’র নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন, শিক্ষার্থীদের ইউনিফর্ম প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমি’র প্রতিষ্ঠাতা সদস্য সহিদুল ইসলাম সৈয়দের সভাপতিত্বে এবং একাডেমির ভারপ্রাপ্ত প্রধান পরিচালক মাওলানা জাহিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং তেতলী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মো. অলিউর রহমান।

সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন শেইড ট্রাস্টের ট্রাস্টি, ফ্রান্স প্রবাসী জাকারিয়া আহমদ, বিশিষ্ট সমাজসেবী, ইউ.কে. প্রবাসী আমিনুর রহমান, ওয়ার্ড নবনির্বাচিত মেম্বার মো. আক্তার হোসেন।

বক্তব্য রাখেন একাডেমির সভাপতি নুরুল ইসলাম রুপন, মাসিক সুরমা দর্পণ পত্রিকার সহ সম্পাদক মো. সাহেদ আহমদ, বানেশ্বরপুর মাসিক তাফসীরুল কুরআন মাহফিল পরিষদের সাবেক সভাপতি মো. আঙ্গুর আলী, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিসবাহ উদ্দিন মোহন।

শুরুতে কালামে পাক থেকে তিলাওয়াত করেন শিক্ষাসচিব হাফিজ মাওলানা সুহাইল আহমদ।

স্বাগত বক্তব্য রাখেন একাডেমির বিদায়ী প্রধান পরিচালক মাওলানা আব্দুল গণী সিলামী, বিদায়ী বক্তব্য রাখেন পরিচালক মাওলানা ফখরুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন- বিশিষ্ট মুরব্বি আনা মিয়া, আব্দুল আহাদ, ময়না মিয়া, আব্দুল হান্নান, প্রবাসী মোহাম্মদ লিটন, সমশের আলী, মতিউর রহমান সুন্দর, সহিদুল ইসলাম সহীদ, মাওলানা রুম্মানুল হক রুমেল, মাওলানা আরিফুল ইসলাম ফয়সল, মজলু মিয়া, মাসুদ রানা, ফাহিম আহমদ, খালেদ আহমদ, সিরাজ মিয়া প্রমুখ।

পরে শিক্ষার্থীদের মধ্যে ইউনিফর্ম ও টুপি প্রদান, সংবর্ধিতদের সম্মাননা স্মারক প্রদান এবং নতুন শ্রেণিকক্ষ উদ্বোধন করা হয়। মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স