কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্ববায়ক কমিটির সদস্য ও যুবদলের সাবেক সভাপতি মো. আলী আকবর কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় সিলেট মহানগর কৃষক দল ও যুবদলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়।
গত বুধবার (৯ ফেব্রুয়ারি) বাদ এশা সিলেট নগরীর এক অভিজাত রেস্টুরেন্টে আলী আকবরকে ফুলেল শুভেচ্ছা জানান নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর কৃষক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হাবিবুর রহমান, মহনগর কৃষক দলের সদস্য আমির হোসেন, যুবদল নেতা শিপন চন্দ্র, আব্দুর রহিম, বাবুল মিয়া, জুনেদ আহমদ, শানুর আহমদ, হুমায়ুন আহমদ, মকসুদুর রহমান চৌধুরী, আব্দুল মন্নান, সুমন চন্দ্র, বদরুল আলম, পিন্টু চন্দ্র, খোকন মিয়া, আজমল আলী, সাহাব উদ্দিন, দুলাল আহমদসহ নেতৃবৃন্দ।




প্রতিদিন ডেস্ক



