বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমার নবনির্বাচিত জনপ্রতিনিধিদের অভিনন্দন তোফায়েল আহমদদের

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৯:০৪:২১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

দক্ষিণ সুরমা উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও মহিলা মেম্বারদেরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পল্লী বন্ধু পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহবায় ও সিলেট জেলা শাখা আহবায়ক, হাজী তোয়ালে আহমদ কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা তোফায়েল আহমদ।

এক বিবৃতিতে তিনি দক্ষিণ সুরমার ৮ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় ভোটার, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ধন্যবাদ জানান।

তিনি আশা প্রকাশ করে বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ মেম্বার ও মহিলা মেম্বারগণ নিজ নিজ ইউনিয়নের জনগণের কল্যাণে কাজ করবেন। জনগণ যে প্রত্যাশা নিয়ে তাদেরকে নির্বাচিত করেছেন তারা সেই প্রত্যাশা পূরণে আন্তরিকতার সাথে কাজ করবেন।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স