বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৭:১১:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে দোয়ারাবাজার উপজেলা ভূমি অফিসে বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নার উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধায় উপজেলা উপজেলা ভূমি অফিস ভবনে স্থাপিত বঙ্গবন্ধু ও মুক্তিযোদ্ধা কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বিভিন্ন অফিস আদালত ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর কর্নার স্থাপন করার পাশাপাশি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের কাছে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে হবে। তাহলেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু কর্নারের উদ্দেশ্য সফল হবে।

 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, সহকারি কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, সুরমা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম বীরপ্রতীক, মুক্তিযোদ্ধা ম্যাগজিন কমান্ডার মো.আলাউদ্দীন, মুক্তিযোদ্ধা লালা মিয়া, জেলা প্রশাসকের গোপনীয় সহকারী পিন্টু দাস, ভূমি অফিসের নাজির মো.আব্দুস  শহিদ, অফিস সহকারী দিগেস চন্দ্র দাস,  সার্ভেয়ার রিপন চাকমা প্রমূখ।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স