বুধবার, ১০ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় ধ্রুব'তারা সমাজকল্যাণ সংস্থার ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০৬:৪৮:৫৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ধরাধরপুরস্ত ধ্রুব'তারা সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে কামাল উদ্দিন রাসেলের বাড়িতে ইপিআই ক/১ কেন্দ্রে কোভিড ভ্যাক্সিনের দ্বিতীয় ডোজ প্রদান করা হয়।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ধ্রুব'তারা সমাজকল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় কোভিড ভ্যাক্সিন কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ধ্রুব'তারা সমাজকল্যাণ সংস্থার সভাপতি কামাল উদ্দিন রাসেল।

এসময় উপস্থিত ছিলেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জয়নাল আহমদ।

সকাল দশটা থেকে দুপুর দুই ঘটিকা পর্যন্ত এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। ইপিআই'র দ্বায়িত্ব প্রাপ্ত স্বাস্থ্যসহকারী মোছাম্মৎ সোনারা বেগম, ইপিআই স্বাস্থ্য সহকারি রোকসানা বেগম, ধ্রুব'তার সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো.সাইদুল হাসান সানি, সদস্য বদরুল ইসলাম, শিহাব উদ্দিন সোহান, সামির আহমদ রাফি,রোকন উদ্দিন আরিয়ান প্রমুখ।

ধ্রুব'তারা সমাজকল্যাণ সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন সমাজকল্যাণ মূলক কাজের পাশাপাশি করোনা মহামারী থেকে সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন সচেতনতা মূলক প্রচার প্রচারণা চালিয়ে যাওয়ার পাশাপাশি স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের মাঝে করোনা মহামারী প্রতিরোধ মূলক মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করে আসছে ।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স