শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

নগরীতে যুবলীগের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

  • প্রকাশের সময় : ১০/০২/২০২২ ০২:০৫:২৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

সিলেট নগরীর ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।বুধবার (৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টায় কাজলশাহস্থ নিজ কার্যালয়ে এই শীতবস্ত্রবিতরণ করা হয়।

৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হাসান রানার পরিচালনায় সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফছর আজিজ, ছাত্রলীগ নেতা মুহিবুর রহমান, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি সাইফুল ইসলাম, ১৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতিরুপম আহমদ, ওয়ার্ড আওয়ামী লীগ সহ-সভাপতি কাজল চৌধরী, যুগ্ন সাধারণ সম্পাদক সালেহ আহমদ, যুবলীগ নেতা সুহেলআহমদ, ছাত্রলীগ নেতা আবির আহমদ তুষার, আরমান আহমদ,স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমন খান, খলিল আহমদ, রেজা আহমদসোহান আহমদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতিবুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেএখানে এসেছি। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবসময় মানবতার পাশেথাকেন। সব দুর্যোগে একমাত্র শেখ হাসিনা ও আওয়ামী লীগই গরিব অসহায় মানুষের পাশে ছিল, আছে এবং আগামীতেও থাকবে।


সিলেট প্রতিদিন / এমআর


Local Ad Space
কমেন্ট বক্স