সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

বিশ্বনাথ ব্যাডমিন্টন এসোসিয়েশনের পক্ষ থেকে তিন প্রবাসীকে সংবর্ধনা

  • প্রকাশের সময় : ১২/১০/২০২৬ ২২:১৪:৪৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
2

সিলেটের বিশ্বনাথ উপজেলা ব্যাডমিন্টন এসাসিয়েশনের পক্ষ থেকে তিন প্রবাসীকে সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।


রোববার (১১ অক্টোবর) রাতে পৌর শহরের প্রাণসী রেস্টুরেন্টের হলরুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে ২০২৫-২০২৬ ও ২০২৬-২০২৭ সালের দুটি টুর্ণামেন্ট দেয়ার জন্য সর্ব-সম্মতিক্রমে আলোচনা স্বাপেক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।


উপজেলা ব্যাডমিন্টন এসাসিয়েশনের সভাপতি হাজী দয়াল উদ্দিন তালুকদার চেয়ারম্যানের সভাপতিত্বে ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মবশ্বির আলীর পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন ফ্রান্স প্রবাসী ও সংগঠনের সাবেক প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, লন্ডন প্রবাসী মতিউর রহমান ও বাহরাইন প্রবাসী সাইফুর রহমান।


এছাড়াও সংগঠনের উপদেষ্টা তারেক আহমদ খজির, সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইদ আহমদ ও সংগঠক তাজেক আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স