রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন

‎কবি দেওয়ান মতিউর রহমান খাঁনের মায়ের মৃত্যুতে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের শোক

  • প্রকাশের সময় : ১১/১০/২০২৬ ২১:৪৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
4

‎দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কবি দেওয়ান মতিউর রহমান খাঁন-এর মমতাময়ী মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের নেতৃবৃন্দ।


এক শোকবার্তায় বলেন কবি দেওয়ান মতিউর রহমান খাঁনের মা ছিলেন একজন আল্লাহওয়ালা পরহেজগার দ্বীনদার, ধর্মভীরু পর্দানশীল গুণি মহিলা। তাঁর মৃত্যুতে পরিবারে যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হওয়ার নয়। নেতৃবৃন্দ মরহুমা বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং বলেন মহান আল্লাহপাক যেনো তার পরকালীণ জীবন শান্তিময় করে করুন। তাঁহাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং পরিবারে সকলের ধৈর্য্য ধারনের তাওফিক দিন।



শোক প্রকাশ করেন- দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সহসভাপতি গীতিকবি হরিপদ চন্দ, সাধারণ সম্পাদক এম. আলী হোসাইন, সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক  মোহাম্মদ নুরুল ইসলাম, সাহিত্য সম্পাদক কবি কামাল আহমদ, সাংবাদিক এমরান ফয়ছল, কবি সাংবাদিক নুরুদ্দিন রাসেল, সাংবাদিক রেজাউল হক তুহিন প্রমুখ।


উল্লেখ্য কবি দেওয়ান মতিউর রহমান খাঁন-এর মমতাময়ী মা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। তিনি গত ৯ অক্টোবর শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। পরদিন  ১০ অক্টোবর শনিবার সকাল ১০ টায় দক্ষিণ সুরমার খিদিরপুরস্থ জামে মসজিদের মরহুমার জানাজার নামে অনুষ্ঠিত হয়। জানা শেষে মরহুমার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। 


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স