রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

হাফিজ আফতাব মিয়ার মৃত্যুতে দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : ০৪/১০/২০২৬ ১৭:২৭:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
2

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট-এর সদস্য এম আলী হোসাইনের পিতা হাফিজ আফতাব মিয়ার রূহের মাগফিরাত কামনায় এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) বাদ যোহর নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ ক্লাব কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


ক্লাব সভাপতি চঞ্চল মাহমুদ ফুলরের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে হাফিজ আফতাব মিয়ার বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, হাফিজ আফতাব মিয়া আজীবন কোরআনের খেদমত করে গেছেন। বিভিন্ন মসজিদে ইমামতি করার মাধ্যমে তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। তাঁর এই উত্তম কাজের প্রতিদান নিশ্চয়ই মহান আল্লাহ পাক তাঁকে উত্তম রূপেই দিবেন।


বক্তারা হাফিজ আফতাব মিয়ার রূহের মাগফিরাত কামনা করার পাশাপাশি তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান। 


এসময় উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: সানোয়ার আলী, সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম, নির্বাহী সদস্য এমদাদুর রহমান চৌধুরী জিয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক ইসমাইল আলী টিপু, প্রচার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক সৈয়দ এমরান উদ্দিন ফয়সল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুবক্কর তালুকদার, সদস্য এম আলী হোসাইন ও মোঃ নজরুল ইসলাম।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স