বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সিলেটে নি.ষি.দ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মী গ্রে.ফতা.র

  • প্রকাশের সময় : ১৮/১১/২০২৬ ১৬:৪৭:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
5

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সিলেট মহানগর পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


পুলিশ জানায়, সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার, দক্ষিণ সুরমা, জালালাবাদ এবং এয়ারপোর্ট থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এই ৪ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতরা হলেন, এয়ারপোর্ট থানার বাগান বাগিচা, রোড নং-৩, বাসা নং-১৭ এর বাসিন্দা মৃত আব্দুল লতিফের ছেলে সিলেট মহানগর যুবলীগের ৬নং ওয়ার্ডের সহ-সভাপতি আসামী জিল্লুর রহমান(৪০), মৌলভীবাজার সদর থানার দিঘীরপার বাজার এলাকার আশরাফের ছেলে ও নগরীর শেখঘাট এলাকায় সম্রাটের বাসায় ভাড়াটিয়া মাসুক আহমেদ (২০), জালালাবাদ থানার আখালিয়া যোগীপাড়ার মোঃ নজির মিয়ার ছেলে ও ৩৭নং ওয়ার্ড, সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহেল মিয়া(২৮) , গোয়াইনঘাট থানার তোয়াকোল জাঙ্গাইল এলাকার মৃত আব্দুল হামিদের ছেলে কেন্দ্রীয় ছাত্রলীগের (২০১৯ সালের কমিটি) সদস্য ও সিলেট জেলা যুবলীগের সক্রিয় কর্মী) মোঃ দেলোয়ার হোসেন।


এবিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ডিসি (সিটিএসবি) মো. আফজাল হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীরা নিষিদ্ধ রাজনৈতিক দলের সক্রিয় সদস্য এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। এছাড়া থানা রেকর্ডপত্র যাচাইয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলার সাথে সম্পৃক্ততা পাওয়া যায়। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স