মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

  • প্রকাশের সময় : ১৫/০৮/২০২৬ ১৪:৪৭:৫০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
84

সিলেট জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হকের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী তাকে স্বীয় পদে পুনর্বহাল করা হয়েছে।


প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে এনামুল হককে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।


বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।


কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে বিষয়টি নিশ্চিত করেন যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স