বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন

ঢাকায় সিলেট ছাত্রলীগের দুই সহ-সভাপতি আটক

  • প্রকাশের সময় : ০৩/০৭/২০২৬ ০১:২৮:২২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সিলেট প্রতিদিন।
Share
75

নিষিদ্ধ ঘোষিত সংগঠন সিলেট ছাত্রলীগের দুই সহ-সভাপতিকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা ওয়ারী বিভাগ।


বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে তেজগাঁও থানা এলাকার বসুন্ধরা শপিং মল থেকে তাদের আটক করা হয়।


আটককৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কামরাবন্ধ গ্রামের হাবিব সারওয়ার আজাদের ছেলে ও সিলেট সরকারি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সিহাব সারওয়ার শিপু(২১) ও সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানার মুদেরগাঁও গ্রামের মৃত আমিনুল হকের ছেলে ও সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তোফায়েল আহমেদ রয়েল।


বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ওয়ারী) গোয়েন্দা শাখা (ডিবি) মোল্লা মোহাম্মদ শাহীন।


ডিবি পুলিশ সূত্রে জানা যায়, আটকের সময় তাদের কাছ থেকে কোনো আলামত উদ্ধার করা যায়নি। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স