বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি'র প্রার্থী হিসেবে ধানের শীষে সকলের কাছে ভোট চাচ্ছি : মিলন

  • প্রকাশের সময় : ১০/১২/২০২৫ ০৩:১৯:২৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
48

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক এমপি, সুনামগঞ্জ  জেলা  বিএনপি'র  আহবায়ক  ও আসন্ন জাতীয়নির্বাচনে সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,ছাতক-দোয়ারাবাজার নিয়ে গঠিত সুনামগঞ্জ-৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত  করে এ আসনটি আমরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উপহার 

দিতে চাই। এ লক্ষে আমরা মাঠে ময়দানে কাজ করে যাচ্ছি। ছাতক-দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ বিএনপি-কে কেউ দমিয়ে রাখতে পারবেনা। বিগত কয়েক  বছর ধরে আপনারা ভোট দিতে পারেন নি।  ২০১৪ সালে যারা ভোটার হয়েছেন আর যারা বর্তমানে ভোটার হয়েছেন  তারা সবাই নতুন ভোটার। ২০১৪ সালের ভোটাররাও কোন ভোট দিতে পারে নাই। নতুন ভোটাররা আগামী নির্বাচনে  ধানের শীষের পক্ষেই ভোট দিবে। আমাদের মা- বোন যারা আছেন সকলের কাছে আমি ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছি। আপনাদের মনে রাখতে হবে,ধানের শীষ হচ্ছে শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান,দেশ নেত্রী বেগম খালেদা  জিয়া ও বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক। 

ছাতক - দোয়ারাবাজারে আমরা ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।আমি নির্বাচিত হলে  এলাকার উন্নয়নে এবং মানুষের নিরাপত্তা  নিশ্চিতের জন্য কাজ করবো। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ঘোষণা অনুযায়ী গরীব পরিবারদের ডিজিটাল ফ্যামেলি কার্ড দেয়ার ব্যবস্থা করা হবে।



মঙ্গলবার ৯ ডিসেম্বর  বিকেলে  ছাতকের  দোলারবাজার  ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত  মামদপুর 

গ্রামে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে এক উঠান  বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব  কথা বলেন।


বিএনপি নেতা  মখন মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির  আহবায়ক কমিটির সদস্য ফখর উদ্দিননের পরিচালনায় অনুষ্ঠিত উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন,  বিএনপি নেতা আনজব আলী, উপজেলা জাসাসের সদস্য সচিব গোলাম কিবরিয়া, বুরাইয়া কামিল মাদ্রাসা শাখা ছাত্রদলের সভাপতি বদরুল আলম মারজান। সভায় ভার্চুয়াল বক্তব্য দেন যুক্তরাজ্য প্রবাসী আসাদ মিয়া। সভার শুরুতে পবিত্র কোর আন তেলাওয়াত করেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাওলানা নিয়ামত উল্লাহ। খালেদা জিয়ার রোগমুক্তি  কামনা করে দোয়া করেন বিএনপি নেতা আলী হোসেন মানিক।


 উঠান বৈঠকে বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.নজরুল ইসলাম,   উপজেলা  বিএনপির যুগ্ম আহবায়ক  ফজলুল করিম বকুল, শাহ শফিকুল আলম মতি,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক (স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত) জসিম উদ্দিন সুমেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আতাউর রহমান এমরান, ছায়াদুজ্জামান,ফয়জুর রহমান,এড আব্দুল কাহার,ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল হক,শামীম আলম  নোমান, যুগ্ম আহবায়ক নুরুল হক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বাকি বিল্লাহ প্রমুখ। ##


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি