শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৫ অপরাহ্ন

তাহিরপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

  • প্রকাশের সময় : ০৯/১২/২০২৫ ১৮:২১:৪৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
96

তাহিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার ( ৯ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  শাহরুখ আলম শান্তনু সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম, তাহিরপুর মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন রশিদ,  উপজেলা জামায়াত আমির রোকন উদ্দিন, তাহিরপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা, তাহিরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক রমেন্দ্র নারায়ণ বৈশাখ, তাহিরপুর উপজেলা প্রেসক্লাব দপ্তর সম্পাদক রোকন উদ্দিন, তাহিরপুর সদর ইউনিয়নের সদস্য,ল তোজাম্মিল হক নাসরুম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আবুল কাশেম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সফিকুল ইসলাম প্রমুখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স