শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

ছাতক মুক্ত দিবসে মুক্তিযোদ্ধাদের র‍্যালী ও আলোচনা সভা ||

  • প্রকাশের সময় : ০৭/১২/২০২৫ ০৯:০৫:৩২
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
82

শনিবার ৬ ডিসেম্বর ছাতক মুক্ত দিবস উপলক্ষে শহরে মুক্তিযোদ্ধাদের  র‍্যালী ও মুক্তি যোদ্ধা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালের ৬ ডিসেম্বর ছাতক শহর 

শত্রুমুক্ত হয়। প্রতিবছর এই দিনে মুক্তি যোদ্ধা সংসদের পক্ষ থেকে আলোচনা সভা ও র‍্যালীর আয়োজন করা হয়ে থাকে। 


শনিবার শহরে র‍্যালী শেষে সংসদ কার্যালয়ে আলোচনা সভা 

অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি  কমান্ডার,বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সভাপতিত্বে  অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান, ছাতক প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশিদ।


আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা  মো.ইমতিয়াজ আলী,আমির আলী বাদশাহ,জয়দেব চন্দ্র দেবনাথ, হাজী নিজাম উদ্দিন বুলি, আজাদ মিয়া প্রমুখ।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স