বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

ছাতকে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠকর্মীদের কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি

  • প্রকাশের সময় : ০৩/১২/২০২৫ ০১:৪২:৪৯
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
40

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মীদের দীর্ঘ দিনের প্রস্তাবিত নিয়োগ বিধি-২০২৪  অতি দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলার ছাতক উপজেলায় দিনব্যাপী কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। ‎


মঙ্গলবার (২ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টা থেকে  উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় প্রাঙ্গণে পরিবার পরিকল্পনা অফিসের মাঠপর্যায়ের পরিদর্শিকা,পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারীরা এ কর্মসূচি পালন করে। 


কর্মসূচি উপজেলা পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ সহকারী অধিকার আদায় পরিষদের  সদস্য পরিদর্শক  সিন্টু কুমার দাস -এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।‎‎


এতে ছাতক উপজেলার ১৩ টি ইউনিয়নের মাঠকর্মীরা অংশ নেন।‎বক্তারা বলেন,মাঠ পর্যায়ের কর্মীরা মা ও শিশু স্বাস্থ্য সেবা,পরিবার পরিকল্পনা সেবা,২৪/৭ প্রসূতি, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (EPI),কিশোর-কিশোরী স্বাস্থ্য শিক্ষা ও কমিউনিটি ক্লিনিক সেবাসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলে ও তাদের ন্যায্য অধিকার এখনও নিশ্চিত হয়নি।‎


তারা আরও বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধির ফাইল প্রশাসনিক জটিলতায় আটকে পড়ে থাকার কারণে  আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। দাবি পূরণ না হলে আর ও কঠোর কর্মসূচি দেওয়া হবে।##


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি