বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

মধ্যনগরে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৫ ২২:৪৭:০৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
38

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক  প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার   ১নং বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

 এই আয়োজনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ–সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ–১ আসনে বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী আলহাজ্ব  মোঃ আনিসুল হক।


সোমবার (১ ডিসেম্বর) বিকেলে মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বাজারে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আনিসুল হক বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের বিশ্বাস ও ভালোবাসার প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ,  আমরা তার দ্রুুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহতায়ালার কাছে প্রার্থনা করছি। দলমত নির্বিশেষে সমগ্র দেশের মানুষ তার সুস্থতা কামনা করছে। আজকের এই মিলাদ ও দোয়ার আয়োজন সেই ভালোবাসারই বহিঃপ্রকাশ।


 আনিসুল হক আরও বলেন, বিগত সরকার বেগম খালেদা জিয়ার সঠিক চিকিৎসার সুযোগ দেয়নি এমনকি  বারবার আবেদন করেও তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়নি। আপনারা সবাই দোয়া করবেন আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক  মোঃ আবে হায়াৎ,  সিনিয়র  যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু, যুগ্ম আহ্বায়ক মোশাহিদ তালুকদার, সদস্য কামাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মুক্তার হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক  মোঃ গোলাম সাইফুল, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান জিয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিনু, যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদ, সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগর সহ দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি