শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ছাতকে আভ্যন্তরীণ ক্রিকেট প্রিমিয়ার লীগের উদ্বোধন

  • প্রকাশের সময় : ০১/১২/২০২৫ ২২:৩৭:৫৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
37

ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ২ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আভ্যন্তরীণ প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি  ছাতক পৌরসভার ৬ নং ওয়ার্ডের  সাবেক টানা তিন তিনবারের কাউন্সিলরও প্যানেল মেয়র-২,পৌর বিএনপির যুগ্ম আহবায়ক স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত  জসিম উদ্দিন সুমেন।


ছাতক সিমেন্ট ফ্যাক্টরি সিবিএ বি -৮০ এর সাধারণ সম্পাদক শফি উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন ইমরান হাসান, আব্দুল্লাহ আল সনি, এনাম খান,শিপন আহমদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি,দর্শক, খেলোয়াড় ও ক্রীড়ামোদীগণ।


উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি জসিম উদ্দিন সুমেন বলেন,  যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে  খেলাধুলার কোনো বিকল্প নেই।  খেলাধুলা  মানুষকে শৃঙ্খলা ও ভ্রাতৃত্ব বোধ শেখায়। খেলা- ধুলায় স্বাস্থ্য ভালো হয় এবং সমাজকে মাদকমুক্ত রাখতে বড় ভূমিকা রাখে। ##


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি