শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি হাসান,সাধারণ সম্পাদক আব্দুল হাই

  • প্রকাশের সময় : ৩০/১১/২০২৫ ০৪:০২:১০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
23

ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচন আজ  ২৯ নভেম্বর শনিবার সম্পন্ন হয়েছে।সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। উৎসব মুখর ও শান্তিপূর্ণভাবে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  


পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনে ১২টি পদের বিপরীতে ১৯ জন প্রার্থী ছিলেন । সভাপতি পদে ২ জন প্রার্থীর মধ্যে  হাজী মো. আবুল হাসান (চাকা) প্রতিকে ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সহ সভাপতি পদে ৪ জন প্রার্থীর মধ্যে  হাজী মো. আরিছ উদ্দিন (গোলাপ ফুল) প্রতিকে ৯৪ ভোট ও হাজী মো. ছালেক মিয়া (টেবিল) প্রতিকে ৭৭ ভোট পেয়ে বিজয়ী হন।

সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন,মো.আব্দুল হাই কালা মিয়া(কাপ পিরিচ) প্রতিকে ৮৩ ভোট পেয়ে বিজয়ী হন।

কোষাধ্যক্ষ পদে  ২ প্রার্থীর মধ্যে হাজী মো.বাবুল মিয়া (তালা চাবি) প্রতিকে ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

প্রচার সম্পাদক পদে ২ জনের মধ্যে আদনান হোসেন মিজান (মই) প্রতিকে ৭৫ ভোট পেয়ে বিজয় লাভ করেন। দপ্তর সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন। মো আতিকুর রহমান শাওন (গরুর গাড়ি) প্রতিকে ৭৮ ভোট পেয়ে বিজয়ী হন।


৪ জন কার্যকরী সদস্য পদে ৫ জন প্রার্থীর মধ্যে হাজী মো. বদরুল আলম (ফুটবল) প্রতিকে ৯৭ ভোট,মো.নাজমুল হাসান জুয়েল (বই) প্রতিকে ৯১ ভোট,এম শাহরিয়ার তারেক (সিলিং ফ্যান) প্রতিকে ৮৯ ভোট এবং শুক্কুর উল্লাহ ( রিক্সা) প্রতিকে ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 


সহ সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হাজী মো. আব্দুস সাত্তার প্রতিক (দেয়াল ঘড়ি)। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি । 


ছাতক পাথর ব্যবসায়ী সমিতির নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আব্দুল হাই আজাদ,নির্বাচন কমিশনার আব্দুল গনি, মহন্ত কুমার রায়,আব্দুল আলিম এবং প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন  ছাতকের সাবেক সমবায় কর্মকর্তা বিজিত রঞ্জন কর। 


নির্বাচন চলাকালে ভোট কেন্দ্র পরিদর্শন  করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ছাতক- দোয়ারা আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ  মিলন,জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানি,ছাতক থানার অফিসার ইনচার্জ মো.সফিকুল ইসলাম খান সহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।। ##


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি