সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

কানাডায় ওসমানীনগর - বালাগঞ্জ এসোসিয়েশনের আত্মপ্রকাশ

  • প্রকাশের সময় : ১৮/১১/২০২৫ ০৫:২৬:৪০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সিলেট প্রতিদিন
Share
80

'শেকড়ের টান আর ভ্রাতৃত্বের বন্ধনে' এই স্লোগানকে সামনে রেখে কানাডায়  আত্মপ্রকাশ করেছে ওসমানীনগর বালাগঞ্জ  এসোসিয়েশন। 


রবিবার (১৬ নভেম্বর)টরেন্টোর  ডেনফোর্থের স্থানীয় একটি রেষ্টুরেন্টর হলরুমে এ আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


কমিউনিটি নেতা ফায়জুল হক দুলালের সভাপতিত্বে ও  তানভীর কুহিনুরের পরিচালনায় আরো উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন প্রবিন মুরব্বি মওসুফ জায়গিরদার, আব্দুল আহাদ,আসাদ আহাদ মিশু, ইকবাল হোসেন মস্তান,আব্দস শহিদ আহাদ, ইউসুফ আলী,তানভীর জয়,আশিকুর রহমান,নয়ন পাল,শেখ বাবুল,আলি আকবর ,হুমায়ূন কবিরদেলোয়ার হোসেনসহ নেতৃবৃন্দ। 


উক্ত সভায় রাসেল আহমদকে আহবায়ক,বদর উদ্দিনকে যুগ্ম আহবায়ক ও  তপন দে সদস্য সচিব করে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। 


সভায় বক্তারা বলেন, কানাডায় বসবাসরত ওসমানীনগর - বালাগঞ্জ  উপজেলার বাসিন্দাদের পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতির বন্ধন বৃদ্ধি এবং এই দুই উপজেলার শিক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়নে ওসমানীনগর - বালাগঞ্জ এসোসিয়েশন ভূমিকা রাখবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেম্বার অব প্রভিন্সিয়াল পার্লামেন্ট (অন্টারিও) ডলি বেগম।





সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি