শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন

তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে: শরিফুল হক সাজু

  • প্রকাশের সময় : ০৫/১১/২০২৫ ২০:১৪:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
60

কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেছেন, ৩১ দফা নিয়ে (বড়লেখা-জুড়ি) প্রতিটি ঘরে ঘরে গিয়ে রাষ্ট্র কাঠামো কথা বলে আসতে হবে। আমরা তারেক রহমানকে ভালোবাসি, তার নেতৃত্বেই কাজ করে যাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বেই ৩১ দফা ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। এ দেশ আর আগের মতো থাকবে না। দেশকে পরিবর্তন করতে ৩১ দাফকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিএনপি যাকে মনোনয়ন দেবে, তার সাথেই ঐক্যবদ্ধভাবে কাজ করবে দলের নেতাকর্মীরা। তিনি জানান, প্রাথমিকভাবে মনোনয়ন ঘোষণা করা হলেও এটি পরিবর্তন হতে পারে-দল যেভাবে সিদ্ধান্ত নেবে, সবাই সেই সিদ্ধান্তকেই মেনে নেবে। ধানের শীষের বিজয়ের জন্য (বড়লেখা-জুড়ি) উপজেলার সবাইকে নিয়ে কাজ করতে হবে।


বুধবার বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে জুড়ি চৌমুহনী পথসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ৩১ দফা নিয়ে (বড়লেখা-জুড়ি) ১৬ টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিতে হবে। আমাকে আপনারা অথিতে যেভাবে পেয়েছেন ঠিক এইভাবে আমাকে সব সময় পাবেন। আপনাদের মাধ্যমেই (বড়লেখা-জুড়িতে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।


সব শেষে তিনি আহ্বান জানান, ধানের শীষের বিজয়ের জন্য বড়লেখা-জুড়ি উপজেলার সবাইকে নিয়ে মাঠে কাজ করতে হবে।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স