শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ইলাশপুরে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : ৩০/১০/২০২৫ ২৩:৪৩:১৩
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
45

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী ও সমাজসেবী ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বালাগঞ্জ সদর ইউনিয়নের ইলাশপুর বাজারে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিশিষ্ট সমাজসেবী তফুর মিয়ার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থীর বড় ভাই, বিশিষ্ট সমাজসেবী ও ব্যবসায়ী মোঃ নিজাম উদ্দিন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট ৩ আসনের সর্বস্তরের মানুষ ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’কে তাদের জনপ্রতিনিধি হিসেবে দেখতে চায়। বিএনপি এই আসনে তাকে মনোনয়ন দিলে এখানে ধানের শীষের বিজয় সুনিশ্চিত হবে।


মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশু দাস, আব্দুল কাইয়ুম, আব্দুস সালাম, আব্দুল হক. শামসুল আলম, তরুণ সমাজকর্মী নাবির নিজাম, জুনান আহমদ, মুন্না আহমদ, সুমন আহমদ, সাব্বির আহমেদ, এলিম মিয়া, সাহান আহমদ, রুবেল আহমদ, আবির আহমেদ, তায়েফ আহমদ, কামরান আহমদ, আব্দুল সালাম দীপু প্রমুখ।


একইদিন ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র সমর্থনে বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়নের বোয়ালজুড়বাজার, সদর ইউনিয়নের আদিত্যপুর বাজার, বালাগঞ্জ উপজেলা সদরে গণসংযোগ ও  লিফলেট বিতরণ করা হয়।


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি