না ফেরার দেশে চলে গেলেন ছাতকের উদীয়মান তরুণ কণ্ঠ শিল্পী আলী ইনসান। হৃদরোগে আক্রান্ত হয়ে সোমবার ভোরে তিনি ইন্তেকাল করেছেন। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
আলী ইনসান উপজেলার ইসলাম পুর ইউনিয়নের দক্ষিণ গনেশপুর -ছড়ারপার গ্রামের বাসিন্দা মো. দুদু মিয়ার পুত্র । সোমবার ২.০০ ঘটিকার সময় ছড়ারপার বালুর মাঠে মরহুম আলী ইনসানের জানাজার নামাজ শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
আলী ইনসান-কে হারিয়ে ছাতকবাসী হারালেন সংস্কৃতি অঙ্গনের এক তরুন তারকাকে। ছাতকের ইতিহাস- ঐতিহ্য নিয়ে তার লিখা একটি গান অত্যন্ত জনপ্রিয়,এ গানটি সংস্কৃতি মনা মানুষের মুখে- মুখে উচ্চারিত হতে দেখা যায়।
জনপ্রিয় কণ্ঠ শিল্পী আলী ইনসান ছিলেন সদা হাস্যোজ্জ্বল
একজন তরুণ। "আমার ময়না টিয়া" আমাদের ছাতক শহর "
পাইয়া নিধি হারালাম, ঘুমের ঘরে" ইত্যাদি অনেক জনপ্রিয় গানের লেখক তিনি। তার মৃত্যুতে ছাতকবাসী একজন গুণী শিল্পীকে হারিয়েছেন। ছাতকবাসী হারিয়েছেন জনপ্রিয় শিল্পী পাগল হাসান-কে এ শোক কাটতে না কাটতে আমরা আজ আরেক তরুণ শিল্পী আলী ইনসান-কে ও হারালেন
।##




ছাতক প্রতিনিধি



