শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

তাহিরপুর বাজারে গনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৫ ২৩:৫৫:২০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
29

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে তাহিরপুর সদর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব শফি আলম তালুকদার এর সভাপতিত্বে এবং তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য জনাব এ কে এম নাসের উজ্জ্বল এর সঞ্চালনায় তাহিরপুর উপজেলার অধীনস্থ তাহিরপুর সদর ইউনিয়নের তাহিরপুর বাজারে গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জননেতা জনাব আনিসুল হক। 


উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা ও তাহিরপুর সদর ইউনিয়নের বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি