শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমা সরকারি কলেজে পাঠ সমাপন স্মারক অগ্রপথিক'র মোড়ক উন্মোচন

  • প্রকাশের সময় : ২৩/১০/২০২৫ ২২:৪২:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি: সংগৃহীত
Share
166

সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ সুরমা সরকারি কলেজের বাংলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) সম্পন্ন শিক্ষার্থী কর্তৃক প্রকাশিত বিভাগের নিয়মিত পাঠ সমাপন স্মারক অগ্রপথিক এর তৃতীয় সংখ্যার মোড়ক উন্মোচন হয়েছে।


বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকাল ৪ টায় কলেজের শহিদমিনারে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোড়ক উন্মোচন করে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা সরকারি কলেজের অধ্যক্ষ ইফতেখার আলম।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি মদন মোহন কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান কবি হোসনে আরা কামালী।


বাংলা বিভাগের বিভাগীয় প্রধান পলাশ রঞ্জন দাসের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক খালেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান মো.আতাউর রহমান, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ মইনুল হক ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জুনেদ আহমদ।


এসময় উপস্থিত ছিলেন দর্শন বিভাগের সিনিয়র শিক্ষক মো. মুহিবুর রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ফাতেমা খানম, ইসলামগঞ্জ ডিগ্রি কলেজ, সুনামগঞ্জের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক মো. জামাল হোসেন, দক্ষিণ সুরমা সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মোহাম্মদ আব্দুল বাতেন, বাংলা বিভাগের প্রভাষক শুকরিয়া জাহান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আব্দুন নুর শামীম, বাংলা বিভাগের প্রভাষক নন্দন কর্মকার, ইংরেজি বিভাগের প্রভাষক সুমন রায়,বাংলা বিভাগের প্রভাষক নুসরাত জাহান প্রমূখ।


কলেজের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পাঠ সমাপনীতে এই সাহিত্যকর্মটি এবারও প্রকাশ করলো বাংলা বিভাগ। সাহিত্য সাময়িকীতে সৃজনশীল লেখনীতে সাহিত্য  ভাণ্ডার আরো সমৃদ্ধ হবে বলে মত প্রকাশ করেন  উপস্থিত শিক্ষাবিদগণ। ২০১৯-২০ শিক্ষাবর্ষে বাংলা বিভাগ থেকে ৬৪ জন স্নাতক( সম্মান) কোর্স সম্পন্ন করে।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স