শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন

ধানের শীষ প্রতিকে ভোট দিতে ছাতক-দোয়ারাবাজারের মানুষ প্রস্তুত : কলিম উদ্দিন আহমেদ মিলন

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২৫ ২২:১২:৫৬
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
35

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক এমপি  ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক  কলিম  উদ্দিন আহমেদ মিলন বলেছেন,আমরা সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনাদের  সকলের সহযোগিতায় ছাতক-দোয়ারাবাজার নির্বাচনী এলাকায় ধানের শীষ প্রতিকের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বিএনপি একটি বিশাল রাজনৈতিক সংগঠন  এ সংগঠনে অনেক নেতাও রয়েছেন,কাজেই প্রতিযোগিতা থাকতেই পারে,তবে প্রতিহিংসা নয়। 


তিনি বলেন,স্বৈরাচার হাসিনা সরকারকে ক্ষমতাচ্যুত করতে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা  জানাচ্ছি। বিগত ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে  দীর্ঘ ১৭ বছরের আন্দোলনে আমরা অনেক নেতা-কর্মীকে হারিয়েছি। অনেকেই খুন-গুম ও নির্যাতনের শিকার হয়েছেন,  বছরের পর বছর জেল খেটেছেন কিন্তু আমরা কাউকে ছেড়ে যাইনি। বিএনপির একেক কর্মী বটগাছের মতো এখন ও জায়গায়-জায়গায় দাঁড়িয়ে রয়েছেন। গনতান্ত্রিক আন্দোলন  এখনো চালিয়ে যাচ্ছেন।


বিগত দিনেও সরকার পতন,গনতন্ত্র রক্ষা,ভোটাধিকার ফিরে পাওয়ার আন্দোলন-সংগ্রাম রাজপথে হয়েছে।কিন্তু পিআর পদ্ধতির জন্য এদেশের মানুষ রাস্তায় নেমে আসেনি। যারা 

পিআর পদ্ধতি নিয়ে আলোচনা বা আন্দোলনের হুমকি দেন তারা গনতন্ত্রে বিশ্বাসী নয়। ফ্যাসিস্ট সরকারের বিগত জাতীয় নির্বাচন গুলোতে এ দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলো,এখন মানুষ ভোট দিতে চায়। ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন  ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্টা করতে চায়। বাংলাদেশের  মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা করে অতীতে কেউ টিকে থাকতে পারেনি এখনো পারবেনা। দেশের জনগণই তাদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করবে। আগামী  ফেব্রুয়ারী মাসেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিতে ছাতক-দোয়ারাবাজারের মানুষ প্রস্তুত রয়েছেন। 


দোয়ারাবাজার বিএনপির উদ্যোগে শনিবার (১৮ অক্টোবর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ, গণমিছিল শেষে দোয়ারা পশ্চিম বাজারে আয়োজিত বিশাল এক গণ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।


সভায় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক ইউপি চেয়ারম্যান সামছুল হক নমু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য,সাবেক ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আব্দুল বারী,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু,যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ,এখলাছ উদ্দিন তালুকদার,বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক আমির হোসেন,লক্ষিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক রোয়াব আলী, সুরমা ইউনিয়ন বিএনপির আহবায়ক মারাজ আলী,দোয়ারা সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক ইমান আলী, পান্ডারগাও ইউনিয়ন বিএনপির  আহবায়ক আফতাব মেম্বার,নরসিংপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুর রউফ,বুগলা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আইয়ুব আলী,ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ইসমাইল আলী,দোহালিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আলী হোসেন মেম্বার, বিএনপি নেতা সুনামগঞ্জ জজকোর্টর এপিপি এডভোকেট সালেহ আহমদ, উপজেলা যুবদলের আহবায়ক মাধব রায়, যুগ্ম আহবায়ক  ফখরুল ইসলাম, উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন,উপজেলা  স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রিগেন পাশা, উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি ফারুক মিয়া,শ্রমিক দলের লায়েক মিয়া,উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহাব উদ্দিন শিহাব সহ উপজেলার ৯ টি ইউনিয়নের বিএনপি যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 


সকাল ১১. ০০ টা থেকে উপজেলার সকল ইউনিয়ন থেকে মিছিল  সহকারে নেতা- কর্মীরা দোয়ারাবাজার হাসপাতাল সংলগ্ন মাঠে এসে জড়ো হতে থাকেন। এক পর্যায়ে দোয়ারা বাজারের সকল অলি-গলি, বাজার সংলগ্ন মাঠ লোকে লোকারণ্য  হয়ে পড়ে।  মুল  মিছিল শুরু হয় বিকাল ২.০০ ঘটিকার সময়। বাজারে মিছিল, লিফলেট বিতরণ শেষে  পশ্চিম বাজারে অনুষ্ঠিত  হয়েছে বিশাল জনসমাবেশ


সিলেট প্রতিদিন / এএসএম


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি