শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

হাওরাঞ্চলের জনগনের আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি, সাহস আর আগামী দিনের পথ চলার প্রেরনা- আনিসুল হক

  • প্রকাশের সময় : ১৮/১০/২০২৫ ২২:০৬:৩১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
38

সামনে বিএনপি ক্ষমতায় এলে ৩১ দফা বাস্তবায়ন হবে। দেশের কৃষক,শ্রমিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের স্বার্থ রক্ষা ও উন্নয়ন নিশ্চিত হবে বলে জানায় কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনিসুল হক।


শনিবার (১৮ই অক্টোবর) সকাল ১১টায় তাহিরপুর উপজেলা স্টেডিয়াম মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়, সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য আনিসুল হক।



তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুর রহমান,ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. রহমত,তাহিরপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হুদা,

মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুসাহিদ তালুকদার সহ বিএনপির, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক এনাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। 



জনসভায় প্রধান অতিথি বক্তব্য বলেন, এই মাঠটি একটি ঐতিহাসিক মাঠ। আমি বহুবার এই মাঠে বক্তব্য দিয়েছি। এই মাঠেই ১৯৮১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বক্তব্য দিয়েছিলেন। একইভাবে ১৯৯৩ সালে বাংলাদেশের বারবার নির্বাচিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই মাঠে বক্তব্য রাখেন,এখানে বক্তব্য দিয়েছেন আমাদের প্রিয় নেতা, সাবেক সংসদ সদস্য, গণমানুষের নেতা নজির হোসেনও,আমি যখন উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হই, প্রথম জনসভায় এই মাঠ থেকেই আমি বক্তব্য দিই। সেই সময় আমি যখন বীর উত্তম জিয়াউর রহমানের নাম উচ্চারণ করি, তখন অনেক আওয়ামী লীগের নেতা-কর্মী আমার ক্ষতি করার চেষ্টা করেছিল। কিন্তু সাধারণ মানুষ যারা বিএনপিকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে তারা তখন আমার পাশে এসে দাঁড়িয়েছিল।এই মাটির বুক থেকে আজ আমি সেই সকল মানুষকে গভীর কৃতজ্ঞতা ও ভালোবাসাসহ স্মরণ করছি।বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুশৃঙ্খল, গণমানুষের রাজনৈতিক সংগঠন। আমাকে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমান সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রদান করেন এবং আপনাদের মূল্যবান ভোটে আমি নির্বাচিত হতে পারি—তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি, কৃষকের সমস্যা সমাধান ও কৃষকের সার্বিক উন্নয়নে কাজ করব,আমাদের কৃষক ভাইয়েরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের খাদ্য উৎপাদন করে চলেছেন। আমি সবসময়ই কৃষকের পাশে ছিলাম, আছি এবং সারাজীবন থাকব—ইনশাআল্লাহ।একই সঙ্গে আমি স্পষ্টভাবে বলতে চাই দলীয় পদ-পদবি ব্যবহার করে কেউ যদি জলমহাল দখল, ভূমি দখল, চাঁদাবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে বিএনপি ও এর সহযোগী সংগঠনে তাদের কোনো স্থান থাকবে না, সন্ত্রাস, দুর্নীতি, মাদক ও অন্য সব অপরাধের বিরুদ্ধে আমি অতীতেও সোচ্চার ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকব ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুঃশাসনের সময় যেসব ত্যাগী নেতাকর্মী জেল-জুলুম, নির্যাতন ও হয়রানির শিকার হয়েছেন, তাদের ত্যাগ ও অবদান আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং প্রতিশ্রুতি দিচ্ছি—তাদের যথাযথ মূল্যায়ন আমি সব সময় করবো।

জনগণের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে আমি দীর্ঘদিন ধরে মাঠে ছিলাম জনগনের ভালোবাসা নিয়ে। হাওরাঞ্চলের জনগনের আস্থাই আমার সবচেয়ে বড় শক্তি, সাহস আর আগামী দিনের পথ চলার প্রেরনা।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স
© All rights reserved © সিলেট প্রতিদিন ২৪
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি