মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জে ড. ফয়েজ উদ্দিন এমবিই’র পক্ষে গণসংযোগ

  • প্রকাশের সময় : ২৮/০৯/২০২৫ ১৯:৪৬:০৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
66

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই- এর পক্ষে ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়েছে।


রবিবার বিকেল থেকে ফেঞ্চুগঞ্জের ইলাশপুর, চানপুর, ধনারাম, পালবাড়ি, বিআইডিসি ও বালাগঞ্জের পূর্ব গৌরিপুর, পশ্চিম গৌরিপুর ও    আশপাশের বিভিন্ন এলাকায় এই গণসংযোগ কার্যক্রম পরিচালনা করা হয়।


গণসংযোগ শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেছেন, ক্লিন ইমেজের রাজনীতিবিদ যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই দীর্ঘদিন থেকে দেশে বিদেশে তাঁর রাজনৈতিক দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন। বিশেষ করে তাঁর ভাই বিশিষ্ট চিকিৎসক প্রফেসর ডাক্তার মো. আলাউদ্দিনের অনুপ্রেরণায় তিনি সমাজসেবা বিশেষ অবদান রেখে চলেছেন। তাঁর মতো একজন যোগ্য শিক্ষিত ব্যক্তি নতুন বাংলাদেশ হবে আধুনিক ও তথ্য-প্রযুক্তি নির্ভর বাংলাদেশ। নতুন এই বাংলাদেশে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে সারা দেশের মানুষ চায়। তাদের এই চাওয়াকে পুরণ করতে হলে সিলেট ৩ আসনে ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’র মতো একজন উচ্চ শিক্ষিত ব্যক্তি ধানের শীষের কাণ্ডারী হিসেবে মনোনিত করতে হবে। তবেই সিলেট ৩ আসনে বিএনপির বিজয় সুনিশ্চিত হবে।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই’ও বড় ভাই মো. নিজাম উদ্দিন, নাবির মোহাম্মদ নিজাম, আতিক মিয়া ও সাহান আহমদ, রুমেল আহমদ, কাইয়ুম মিয়া প্রমুখ।


এর আগে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা ড. মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিই- এর পক্ষে দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জের বিভিন্ন স্থানে গণসংযোগ করা হয়েছে। এছাড়া গত ২৫ সেপ্টেম্বও থেকে তাঁর পক্ষে সিলেট ৩ নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে ফেষ্টুন লাগানো ও লিফলেট বিতরণ অব্যাহত রয়েছে।  বিজ্ঞপ্তি


সিলেট প্রতিদিন / এএ


Local Ad Space
কমেন্ট বক্স