শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

ছাতকে ভাতগাঁও ইউনিয়নের চেয়ারম্যান গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৬/০৯/২০২৫ ২২:৩৮:০১
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের সংগৃহীত
Share
90

ছাতক থানা পুলিশের এক বিশেষ অভিযানে উপজেলার  ভাতগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার-কে গ্রেফতার করা হয়েছে। 


আওলাদ হোসেন মাষ্টার ভাতগাঁও গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি ছাতক উপজেলা কৃষক লীগের আহবায়ক।  


ছাতক থানার এসআই মোফাখখারুল ইসলাম এবং এসআই

সৈয়দ গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্স সহ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন।


পুলিশ জানিয়েছে আওলাদ হোসেন মাষ্টার  ছাতক থানার মামলা নং-২৮ (৭) ২৫ এর আসামী। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খান আসামী গ্রেফতারের  বিষয় নিশ্চিত করে জানান, আসামী-কে আদালতে সোপর্দ 

করা হয়েছে।


সিলেট প্রতিদিন / এএসআই


Local Ad Space
কমেন্ট বক্স