বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

ওমান ফেরা হলোনা জকিগঞ্জের নাজিমের

  • প্রকাশের সময় : ২০/১০/২০২২ ১১:৫২:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
50

সিলেট-জকিগঞ্জের গোলাপগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহীর পরিচয় মিলেছে। তিনি ওমান থেকে দেশে এসেছিলেন। দু’মাস পর সেখানে ফেরার কথা ছিল তার। তবে তা আর হলোনা। গোলাগগঞ্জে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন তিনি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা পৌণে ৭টার দিকে গোলাপগঞ্জের জায়গিরদার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

স্থানীয় একটি সূত্র জানিয়েছে- নিহত ব্যক্তির সঙ্গে একটি জাতীয় পরিচয়পত্র ছিলো। ওই পরিচয়পত্র অনুযায়ী তার নাম নাজিম উদ্দিন।

তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার কসকনকপুর ইউনিয়নের মুন্সিবাজার এলাকার মামরখানি গ্রামের আবদুল হাইয়ের ছেলে। 

নিহতের চাচাতো ভাই, আল্লামা মামরখানী (রহ.) এর ছাহেবজাদা মাওলানা ইয়াকুব হোসাইন জাকির জানান, অনুমান দুই মাস আগে চিকিৎসার জন্য ওমান থেকে দেশে ফিরেন। বৃহস্পতিবার সিলেট নগরে দন্ত চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন তিনি।

আগামী ২ নভেম্বর তার প্রবাসে ফেরার কথা ছিল। তিনি দুই ছেলে সন্তানের জনক।

তার মৃত্যুর খবরে পুরো উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।


সিলেট প্রতিদিন / ইকে


Local Ad Space
কমেন্ট বক্স