বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন

সিলেটে-৫ আসনের সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী আর নেই

  • প্রকাশের সময় : ১৩/০৬/২০২৬ ১৫:৩৫:৫৫
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের ছবি সংগৃহীত
Share
42

সিলেট-৫ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী মারা গেছেন।


শুক্রবার (১২ জুন) দিবাগত রাত দেড়টার দিকে তিনি সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যানা।


তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানারকম জটিল রোগে ভুগছিলেন। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দীর্ঘদিন ধরে তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত দু’দিন থেকে তিনি লাইফ সাপোর্টে ছিলেন বলে জানা গেছে।


ফরিদ উদ্দিন চৌধুরী জামায়াতে ইসলামীর সিলেট জেলার সাবেক আমির ও সাবেক কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য। বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরীর শ্বশুর তিনি।


সিলেট নগরসহ কানাইঘাটের তালবাড়িতে একাধিক জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ির কবরস্থানে সমাহিত করা হবে।


মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সিলেট নগরে বিভিন্ন শিক্ষা ও ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে জামায়াতে ইসলামীর রাজনীতির শক্ত ভিত্তি গড়ে তোলার কাজ করেন। নগরের আলহামরা শপিং সিটির অন্যতম উদ্যোক্তা তিনি। এই ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।


আশির দশকে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেটে প্রথম প্রতিষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয়। তিনি এই জামেয়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। দি সিলেট ইসলামিক সোসাইটি, জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা পাঠানটুলা, আল আমিন জামেয়া ইসলামিয়া প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন তিনি।


আনজুমানে খেদমতে কোরআন নামক সামাজিক সংস্থা গঠনেরও তিনি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন।


তিনি ২০০১ সালে সিলেট-৫ জকিগঞ্জ কানাইঘাট আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।


১৯৪৭ সালের ডিসেম্বর মাসে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে তার জন্ম। তিনি সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামিল ও সিলেট এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

ছাত্রজীবনে ইসলামী ছাত্রসংঘের সিলেট জেলা সভাপতির দায়িত্ব পালন করেন ফরিদ উদ্দিন চৌধুরী।


সিলেট প্রতিদিন / আরজে


Local Ad Space
কমেন্ট বক্স