রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন

শ্রীমঙ্গলে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ০৪:৪৮:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
10

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌলভীবাজার রোডে বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন ব্যাংকার সনঞ্জয় কুর্মী ও তাঁর স্ত্রী মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মী।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরে শ্রীমঙ্গলের সুরভিপাড়ার ভাড়া বাসা থেকে মির্জাপুর ইউনিয়নের চাতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ঝর্না কুর্মীর অর্ধ ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় (মৃত ঝরণা কুর্মীর) চাচা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। মামলার পর ওই স্কুল শিক্ষিকার স্বামী সঞ্জয় কুর্মিকে গ্রেপ্তার করা হয়েছে।

মৃত্যুর পর থেকেই ঝর্ণা কুর্মির পরিবার এটিকে হত্যা বলে দাবী করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক মৃত ঝরণা কুর্মীর স্বামী সঞ্জয় কুর্মী, শ্বশুর সিউধনী কুর্মীসহ এক মহিলাকে পুলিশ থানায় নিয়ে যায়।

শ্রীমঙ্গল থানা পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন জানান, মৃত ঝর্ণার চাচা বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করলে স্বামীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। কিন্তু অন্যদের এখনও গ্রেপ্তার করা হয়নি। এ বিষয়ে অধিক তদন্ত অব্যাহত রয়েছে।ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ জানা যাবে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স