রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন

সিলেট সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

  • প্রকাশের সময় : ০১/১১/২০২৬ ১৬:২৯:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

সিলেটে এক দিনের সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 


সোমবার (২ নভেম্বর) তিনি সিলেটে আসার কথা রয়েছে।


তাঁর এই সিলেট আগমন উপলক্ষ্যে সিলেট জেলা বিএনপির উদ্যোগে সোমবার বিকেল ৩টায় মহানগরের দরগাহ গেইটস্থ হোটেল স্টার প্যাসিফিকে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।


এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স