রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

পূজা চেরির এ কোন রূপ!

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ০৩:৪১:৩৮
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
15

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। খুব কম সময়েই দর্শকমহলে তৈরি করে নিয়েছে নিজের জায়গা। বক্স অফিসে উপহার দিয়েছেন বেশকয়েকটি সুপার হিট সিনেমা।

সম্প্রতি ঢাকাই সিনেমার এ নায়িকাকে দেখা গেল জিমন্যাস্টিকের পোশাকে। যা আগে কখনো দেখা যায়নি। অভিনেত্রীর এ নতুন লুকের কারণ হলো ‘মাসুদ রানা’ সিনেমা।

পূজা চেরি গণমাধ্যমকে জানান, সিনেমায় তার চরিত্রে নাম সোহানা। এ  চরিত্রে অভিনয় করার জন্য যখন বলা হয় তখন আমি আবার মাসুদ রানা বইটা পড়া শুরু করি। বই পড়ে নিজের মধ্যে সোহানাকে আত্মস্থ করার চেষ্টা করলাম। কীভাবে কথা বলে, হাঁটাচলা করে। এরপর আমার পরিচালককে জিজ্ঞাসা করলাম কীভাবে সোহানাকে দেখতে চাচ্ছেন। আমার এমন চরিত্রে অভিনয় করে বেশ ভালো লেগেছে। মনে হয় নিজেকে ভিন্ন রূপ দিতে পারছি।

সিনেমায় পূজা একজন জিমন্যাস্ট। এ প্রসঙ্গে তিনি বলেন,  জিমন্যাস্টিক খুবই কষ্টের খেলা। সারা বছর অনুশীলনের মধ্যে থাকতে হয়। অনেক সময় হাত-পায়ের রগ ছিঁড়ে যেতে পারে, মৃত্যুও হয়। সিনেমার প্রয়োজনে তিনি একজন জিমন্যাস্ট। দুই–তিন বছর ধরে  বাকি কাজের ফাঁকেই জিমন্যাস্টিকস অনুশীলন করেছেন। এটা সিনেমায় কাজে লেগে যাওয়ায় তার অনেক সুবিধা হয়েছে। তা ছাড়া ছোটবেলা থেকেই তার শরীর ফ্লেক্সিবল। ফলে ‘মাসুদ রানা’ সিনেমায় এ চরিত্রে কাজ করতে তার খুব একটা সমস্যায় পড়তে হয়নি।

পূজার কঠোর পরিশ্রমে পরিচালক বেশ খুশি। পরিচালক সৈকত নাসির বলেন, সত্যিই তার কাজে আমি খুশি। শুধু তাই নয়, শুটিংয়ের সময় বিকেএসপিতে বেশ কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষক ছিলেন। পূজার চরিত্রটি নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে বেশ সহযোগিতা করেছেন তারা। প্রশিক্ষকেরাও বেশ অবাক হয়েছেন পূজার কসরত রপ্ত করা দেখে।

কাজী আনোয়ার হোসেনের ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে সিনেমার চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। সব কিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই প্রেক্ষাগৃহে আসবে এই সিনেমা।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স