বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

শবে-ই-বরাতে নামাজে যাওয়ার পথে গু'লি'বি'দ্ধ ছাত্রলীগ কর্মী

  • প্রকাশের সময় : ১৯/০৩/২০২২ ১২:১৬:০৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
12

শবে বরাত উপলক্ষে মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় শিহাব হোসেন নামের এক ছাত্রলীগ কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহতাবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) রাত পৌনে আটটার দিকে গাজীপুরের শ্রীপুরে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ শিহাব হোসেন (২৩) গাজীপুরের শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড গ্রামের মসজিদ মোড় এলাকার মো. নজরুল ইসলামের ছেলে। শিহাবের বাবা নজরুল ইসলাম জানান, রাত পৌনে ৮টার দিকে বন্ধুদের নিয়ে শবে বরাতের নামাজ পড়তে বাড়ির পাশে মসজিদে যাচ্ছিল শিহাব।

এসময় কয়েক যুবক তিন-চারটি মোটরসাইকেলে এসে শিহাবের গতিরোধ করে প্রথমে একটি গুলি ছুড়লে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়। পরে কাছ থেকে আরেকটি গুলি ছুড়লে সেটি শিহাবের বাম বুকে বুকভেদ করে পেছনে আটকে যায়। তিনি জানান, যারা গুলি করেছেন তাদের কয়েকজনকে চিনতে পেরেছেন শিহাব। তাদের নামও বলেছে। এর আগে এরাই একাধিকবার তাদের বাড়িতে হামলা চালিয়েছিল। পূর্ব বিরোধের জেরেই হামলাকারীরা তাকে হত্যার উদ্দেশ্যে গুলি করেছে বলে শিহাবের বাবা।

শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


সিলেট প্রতিদিন / এসএএম


Local Ad Space
কমেন্ট বক্স