বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন

সিলেটে দুই না'রীকে ভারতে পা'চারের চেষ্টা : মাইক্রোচালক গ্রেফতার

  • প্রকাশের সময় : ২৮/১০/২০২৬ ১২:৪৬:০০
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
9

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)এর অভিযানে শাহজালাল মাজারে ঘুরতে আসা দুই নারীকে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচারের চেষ্টার ঘটনায় মো. রামিম আহমদ (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। রামিম আহমদ ওই  এলাকার কলিম উল্লাহ'র ছেলে।


মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় সিলেটের জৈন্তাপুর থানাধীন দরবস্ত বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতারর করা হয়।


বুধবার (২৮ অক্টোবর) সকালে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)।


সংবাদ বিজ্ঞপ্তিতে এসআরবি-৯ এর মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানান, সাগরিকা বেগম (৩৯) নড়াইল সদর উপজেলার বাহিরগ্রামের বাসিন্দা। তিনি গত ৮ অক্টোবর সকালে সিলেটের হযরত শাহজালাল (রাহ.) মাজার শরীফ জিয়ারত করতে আসেন। সেখানে অনাছরিন বেগম নামের এক নারীর সঙ্গে তাঁর পরিচয় হয় এবং দুজনে মিলে জাফলং ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। মাজারের সামনে থেকে জাফলং যাওয়ার উদ্দেশ্যে রামিম আহমদের মাইক্রোবাসে ৪০০ টাকা ভাড়ায় উঠেন তারা।


গাড়িতে ওঠার পরপরই আসামি রামিম তাদের ভারতে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দিতে থাকে। এতে রাজি না হলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। একপর্যায়ে রাত সাড়ে ১১টার দিকে জৈন্তাপুর মডেল থানার নিজপাট ইউনিয়নের ডিবির হাওর শাপলা বিল এলাকায় নিয়ে যাওয়া হয় ওই দুই নারীকে। সেখানে হানিফ মিয়াসহ অজ্ঞাত আরও ৭/৮ জনের সহায়তায় তাদের আবারও প্রলোভন ও চাপ দেওয়া হয়। বিবাদীদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে এবং ভারতে পাচারের আশঙ্কায় দুই নারী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে আসতে সক্ষম হন।


পরে সাগরিকা বেগম বাদী হয়ে জৈন্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন এবং পরবর্তীতে এসআরবি-৯ ছায়া তদন্ত শুরু করে।  পরে গোপন সংবাদের ভিত্তিতে সদর কোম্পানীর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে রামিমকে গ্রেফতার করে। পরে তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স