রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন

ইউক্রেনের লভিভ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা

  • প্রকাশের সময় : ১৮/০৩/২০২২ ০২:৪২:১৭
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
18

ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের বিমানবন্দরের কাছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে নগরীর মেয়র আন্দ্রি সাদোভি জানিয়েছেন। তবে বিমানবন্দরে হামলা হয়নি বলে নিশ্চিত করেছেন তিনি।

শুক্রবার (১৮ মার্চ) এমন খবর জানিয়েছে রয়টার্স।

লভিভের মেয়র আন্দ্রি সাদোভি এক টেলিগ্রাম পোস্টে জানান, বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়নি, তবে এর পাশের একটি ভবন আক্রান্ত হয়েছে। তিনি লিখেছেন, এটা নিশ্চিতভাবে বিমানবন্দর নয়।

এর আগে টেলিভিশন স্টেশন ইউক্রেন টোয়েন্টিফোর জানিয়েছে, শহরটিতে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যালোচনা করে দেখছে আর পরে তাদের মূল্যায়ন তুলে ধরবে বলে জানিয়েছেন সাদোভি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পোল্যান্ড হয়ে ইউক্রেইনে ‘অস্ত্র সরবরাহ বন্ধ করতে’ রুশ বাহিনী হামলাটি চালিয়েছে। এ রুটটি ইউক্রেইনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রধান পথ।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ৩১ লাখের বেশি মানুষ।

এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এদিকে জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৭২৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫২ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।


সিলেট প্রতিদিন / এমআরএম


Local Ad Space
কমেন্ট বক্স