রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:২৬ অপরাহ্ন

সিলেটে ২৪ ঘন্টার অভিযানে ৫৭ জন গ্রেফতার, ১০৫টি মামলা

  • প্রকাশের সময় : ২৫/১০/২০২৬ ১৩:৪০:৫৪
এই শীতে ভাঙন আতঙ্কে দিন কাটছে তাদের
Share
8

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৫৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


শনিবার (২৪ অক্টোবর) রাত ১২টা থেকে ওইদিনগত রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে এসব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।


পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, বিনা পরোয়ানায় গ্রেফতার ব্যক্তি, ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি এবং মেট্রোপলিটন অধ্যাদেশ অনুযায়ী গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।


এদিকে, ট্রাফিক বিভাগের অভিযানে মোট ১০৫টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৬১টি যানবাহন আটক করা হয়েছে।


এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।


সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং নিরাপদ নগরী গড়ে তোলার লক্ষ্যে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সিলেট প্রতিদিন / এমএনআই


Local Ad Space
কমেন্ট বক্স